IMG-LOGO

শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণনিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভাগোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশবাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাসিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণরাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা

নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সভাপতি নগেন কুজুর।

বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।

আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মণ প্রমুখ।

এ ছাড়া জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আদিবাসী ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদিবাসীদের সকল কমিটি শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। যাতে করে আদিবাসী সমাজ থেকে নেশার মত ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পায়। বিশেষ করে যুব ও ছাত্র সমাজকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি জাতীয় আদিবাসী পরিষদের নিয়ামতপুর উপজেলার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আদিবাসীবাসীদের সরকারি সহযোগিতা দেওয়ার পরেও দিন দিন পিছিয়ে যাচ্ছে। যা ভবিষ্যতের জন্য শুভ নয়। তিনি আরো বলেন, আদিবাসী সমাজ থেকে মাদক দূর করতে পারলে সমাজ এগিয়ে যাবে, বর্তমানে আদিবাসী সমাজের বেশ কিছু ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সেই বিষয় গুলো নিয়ে নতুন কমিটিকে গুরুত্বসহকারে কাজ করতে হবে।

প্রধান বক্তা সুভাষ চন্দ্র হেমব্রম বলেন, সংগঠন করতে হলে সাংগঠনিক মনোভাব থাকতে হবে। তাহলেই সেই ব্যক্তি সংগঠন বুঝতে পারবে। জাতীয় আদিবাসী পরিষদ দীর্ঘদিন ধরে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছে, এখনও এই প্রক্রিয়া চলমান রয়েছে। শক্তিশালী সংগঠন একটি জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। সুতরাং নিজেদের মধ্যে ঐক্য বদ্ধ প্রচেষ্টায় কাজ করতে পারলে আদিবাসীদের অধিকার অবসম্ভবাভী। তিনি আরো বলেন, জনগণের মতের মূল্যায়ন করতে হবে জনগণ যাকে চাইবে তারাই নেতৃত্ব গ্রহন করবে আর সেই জায়গা থেকে কাজ করে যেতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930