IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণরাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতাররোগীদের সামনেই নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলেন দুই সহকর্মী, ৫ সদস্যের তদন্ত কমিটি৪৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজবিদেশি প্যাশন ফ্রুট চাষে তরুণ উদ্যোক্তার বাজিমাতচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার করে এসআরবি-৫‘অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে’পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশনরাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠননিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরিএইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫,

শুক্রবার ৩০ অক্টোবর ২২টা ১০ মিনিটে মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর টু রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদকদ্রব্য যাবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআরবি’র আভিযানিক দল বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। চেক পোষ্ট করাকালীন নেভী-ব্লু ও হলুদ রংয়ের পিকআপ গাড়ী থামায়ে সেখানে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫২ কেজি গাঁজা, ৩ টি মোবাইল ফোন,পিকআপটিসহ ৩জনকে আটক করা হয় ।

আটক কৃতরা হল ১- রিফাত হোসেন (৩৬), পিতাঃ মৃত চান মিয়া, গ্রামঃ দরগা মহল্লা, থানাঃ সদর, ২- ইব্রাহিম খান (৪০), পিতাঃ মোহাম্মদ আনোয়ার খান, গ্রামঃ প্রতাপী, থানাঃ কমলগঞ্জ, ৩- জামাল মিয়া (২৭), পিতাঃ মৃত বশর মিয়া, গ্রামঃ জগন্নাথপুর, থানাঃ সদর, সর্বজেলাঃ মৌলভীবাজারকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য আটক করে হয় ।

পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয় । উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে।

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ