IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশনরাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠননিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরিএইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যুস্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবেসিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রজবপুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশন

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পিঁপড়া কনভেনশন হলে আয়োজিত প্লেয়ার অকশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রীড়াচর্চা সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬-এর সার্বিক সফলতা কামনা করছি।”

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। এ সময় উপস্থিত ছিলেন ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি মো. খালেদ মাসুদ পাইলট, সহ-সভাপতি জামিলুর রহমান সাদ, সাধারণ সম্পাদক ওমর শরীফ খান রনকসহ ১২টি দলের মালিক ও খেলোয়াড়বৃন্দ।

এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—রাজশাহী জায়ান্টস, রাজশাহী স্ট্রাইকার্স, রাজশাহী ঈগলস, আর রেঞ্জার্স, রাজশাহী ডাইনামিক, রাজশাহী অ্যাভেঞ্জার্স, রাজশাহী সুপার কিংস, রাজশাহী রয়্যালস, কিংস সিল্ক সিটি একাদশ, বরেন্দ্র হিরোস, পদ্মা ওয়ারিয়র্স ও রাজশাহী চ্যালেঞ্জার্স।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ