IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠননিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরিএইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যুস্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবেসিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রজবপুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি

নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিক শাহজাহান শাজুর কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। গতকাল (৩০ অক্টোবর) শুক্রবার দিবাগত রাতে উপজেলার টিএলবি বাজারে এ চুরির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকানে ছিলেন ওই সাংবাদিক। এরপর দোকান লাগিয়ে বাসায় চলে যান। আজ সকালে দোকানের কর্মচারী ফোনে দোকান চুরির ঘটনা জানান তাঁকে।

সরেজমিনে দেখা গেছে, কীটনাশক দোকানের পেছন দিকে সিমেন্টের টিন ভেঙে দোকানে প্রবেশ করে চোরেরা। এরপর ঘরে থাকা ৩ লক্ষাধিক টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক নিয়ে যায়।

দৈনিক যায়যায়দিন ও বৈশাখী টেলিভিশন (মাল্টিমিডিয়া) প্রতিনিধি শাহজাহান শাজু বলেন,

‘চোরেরা পূর্ব পরিকল্পনা করেই করেছে চুরির ঘটিয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। স্হানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ ব্যবস্হা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।’

দোকান পাহারায় নাইটগার্ড বলেন, ‘আমরা কাউকে দেখতে পায়নি। পেছন দিক থেকে চোরেরা এ কাজ করেছে। তাছাড়া গতকাল বৃষ্টি হওয়ায় কোন কিছু বোঝা যায়নি।’

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ