ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : প্রতিবছরের মতো এবারও দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে অনুষ্ঠিত হয়েছে নবীন-প্রবীণ বনভোজন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং গ্রামের সব বয়সী মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
গত শনিবার (১ নভেম্বর) আয়োজিত বনভোজনে নারী-পুরুষসহ গ্রামের প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে নারী ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং পুরুষদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বনভোজনে অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয় র্যাফেল ড্র। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দিনব্যাপী সব আয়োজন সম্পন্ন হয়।



