IMG-LOGO

রবিবার, ১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেইনিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশিসাপাহারে জাতীয় যুব দিবস উদযাপনএমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস, ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনিবদলগাছীতে জাতীয় যুব দিবস পালিতপোরশায় জাতীয় যুব দিবস পালনবাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণসাপাহার সীমান্তে ১২ বছরের বাংলাদেশি শিশুকে আটক করেছে বিএসএফগাজীপুর ও সাভারের দুই জেলায় অন্তত ৮০ কারখানা ছুটি৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: আমির ডাঃ শফিকুর রহমান‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণাইরানে নতুন হামলার সময়কাল জানাল যুক্তরাষ্ট্রএইচএসসির ফলাফল, গোমস্তাপুরে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছেসিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও ফুটপথ দখলমুক্ত অভিয়ান
Home >> শিক্ষা >> টপ নিউজ >> নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : সারাদেশে গতকাল এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বিগত বছরের তুলনায় ফলাফল হতাশাজনক । কমেছে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা। নওগাঁর নিয়ামতপুর উপজেলায়ও এর বত্যয় হয়নি। উপজেলার আটটি কলেজেই ফলাফল খারাপ হয়েছে। এর মধ্যে দুটি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। আর ছয়টি কলেজে পাসের চেয়ে ফেলের হার বেশি।

আটটি কলেজের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৩৭ দশমিক ১৪ শতাংশ। যা গত বছর ছিল ৫৩ দশমিক ৪৯ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে নয় জন। যা গতবছর ছিল ২৭ জন। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৯৮ জন। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। ফেল করেছে ৭৫৩ জন।

ফলাফলে দেখা গেছে, উপজেলায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৫ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। গতবছরও এই কলেজ থেকে শতভাগ ফেল করেছিল। রাজাপুর বটতলী হাট মহাবিদ্যালয়ে আটজন পরীক্ষার্থীর মধ্যে সবাই ফেল করেছে।

অন্যদিকে গাংগোর স্কুল এন্ড কলেজের পাঁচ জন পরীক্ষার্থীর চার জনই ফেল করেছে। নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪২ জন পরীক্ষার্থীর ৩১ জন ফেল করেছে। বামইন স্কুল ও কলেজের ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পাস করতে পারেনি। বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজে ১৪৩ জনের মধ্যে ৯৫ জন ফেল। চন্দননগর কলেজে ১৩৪ জনের মধ্যে ফেল করেছে ৮২ জন।

উপজেলায় একমাত্র সরকারি কলেজ নিয়ামতপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৭৯৫ জন, এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭১ জন। পাস করেছে ৩০৯ জন আর ফেল করেছে ৪৬২ জন।

কলেজটির বাণিজ্য বিভাগে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জনই ফেল করেছে। মানবিক বিভাগে ৪৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন ফেল। বিজ্ঞান বিভাগে ২৭৪ পরীক্ষার্থীর ১০৪ জন ফেল। তবে উপজেলায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে এই প্রতিষ্ঠান। পাসের হার ৪০ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছয় জন।

নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাঃ জাহাঙ্গীর আলী বলেন, ‘কলেজে তিনটি বিভাগের মধ্যে বাণিজ্য বিভাগের ফলাফল খারাপ হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসবিমুখ হয়েছে। স্মার্টফোনেরও প্রভাব রয়েছে। অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবারের।
তিনি বলেন, আগামীতে ভালো ফলাফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ।

রাজাপুর বটতলীহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ তারেক মাহমুদ বলেন, ‘ আমার প্রতিষ্ঠান নন এমপিওভুক্ত। এজন্য শিক্ষক সংকট রয়েছে। এই সংকট নিয়েই শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঠদান করা হয়।’

তিনি আরও বলেন, কলেজটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রবণতা কম। অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী রয়েছে। অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সব মিলিয়ে ফলাফল খারাপ হয়েছে। আশা করছি সামনে বছর ফলাফল ভালো হবে।

সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবন আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news