IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে লাখো ভক্তের উপস্থিতিতে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবখোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তানিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেলশ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলানাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধনবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণরাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতাররোগীদের সামনেই নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলেন দুই সহকর্মী, ৫ সদস্যের তদন্ত কমিটি৪৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজবিদেশি প্যাশন ফ্রুট চাষে তরুণ উদ্যোক্তার বাজিমাতচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার করে এসআরবি-৫‘অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে’পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশনরাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> খোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

খোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়ার ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই দুর্দিনে জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের কষ্ট ও ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু করতে পারেন, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

নগদ অর্থ সহায়তা পাওয়া ব্যবসায়ীরা হলেন—মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ ফরিদুল ইসলাম, মোছাঃ নাজমা বেগম, মোঃ আকবর আলী, মোঃ মানিক হোসেন, মোঃ আক্তার হোসেন ও নুর আলম মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হৃদয় সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় নুর আলম মোল্লার মালিকানাধীন মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুরো মার্কেটটি পুড়ে যায় এবং সাত ব্যবসায়ী ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ