ধূমকেতু প্রতিবেদক,পোরশা : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নওগাঁর পোরশায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। আর এ উপজেলার ৪ টি কলেজের পাসের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণকারী ৩২২ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৫৯ জন।
এবারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নেই। সবচেয়ে বেশি ফেল করেছেন গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। কলেজটি থেকে পরীক্ষা দিয়েছিলেন ১৮৩ জন পাস করেছেন ২১ জন।
এছাড়াও পোরশা সরকারি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন ৭৫ জন পাশ করেছেন ১৮ জন। নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিয়ে ছিলেন ৩০ জন পাস করেছেন ১১জন এবং ঘাটনগর পাহিড়াপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন ৩৪ জন পাস করেছেন ১৩ জন।
অপরদিকে, উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১০১ জন আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছেন ৫২জন। যার পাসের হার ৫১ দশমিক ৪৯শতাংশ। ভোকেশনাল বিভাগে তিনটি কলেজ থেকে ১১৪জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পস করেছেন ৯০জন। পাসের হার ৭৮ দশমিক ৯৫ শতাংশ।
শনিবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ্একইদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় তার ফেসবুক আইডিতে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন। #



