IMG-LOGO

রবিবার, ১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় জাতীয় যুব দিবস পালনবাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণসাপাহার সীমান্তে ১২ বছরের বাংলাদেশি শিশুকে আটক করেছে বিএসএফগাজীপুর ও সাভারের দুই জেলায় অন্তত ৮০ কারখানা ছুটি৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: আমির ডাঃ শফিকুর রহমান‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণাইরানে নতুন হামলার সময়কাল জানাল যুক্তরাষ্ট্রএইচএসসির ফলাফল, গোমস্তাপুরে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছেসিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও ফুটপথ দখলমুক্ত অভিয়ানগোদাগাড়ীতে লাখো ভক্তের উপস্থিতিতে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবখোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তানিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেলশ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলানাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা:‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব মেলা, মাদকবিরোধী অভিযান, পুকুরে পোনা অবমুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বাগমারার আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব মেলায় পোশাক তৈরির প্রশিক্ষণসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ ছাড়া মেলা চত্বরে আয়োজিত স্টলে বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলী ও তথ্য আপা আঁখি খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31