IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’

‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’

ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ও দেশে ফেরার ঘোষণা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় একটি জেলাকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগ তুলে জড়িতদের ‘দেশদ্রোহী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্ধারিত সফরসূচির অংশ হিসেবে মালয়েশিয়া সফর স্থগিত করে তিনি দেশে ফেরেন।

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, “ফিরলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে তখনই তাঁর দেশে আসা দরকার ছিল। তিনি আসেননি এর অর্থ হলো তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।” এখন আর তাঁর কোনো কথা বিশ্বাস করার সুযোগ নেই বলেও সাফ জানান তিনি।

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতার বিশ্লেষণে না গিয়েও সেখানে যা ঘটেছে তা অবিশ্বাস্য উল্লেখ করে তিনি বলেন, “একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার চেষ্টা এরা কারা? আইন ও সংবিধানের দৃষ্টিতে এরা দেশদ্রোহী।” দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোনো নাগরিক বা আইনি অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও থানায় হামলা-লুটের ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, তাঁদের খুনের নেশা এখনো কাটেনি এবং ফ্যাসিবাদী চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “তাঁরা যেন এটি ভালো করে মনে রাখেন যে যুবসমাজ ও আপামর জনগণ তাঁদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল।” হত্যাকাণ্ড ও বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে বলে দাবি জানান তিনি।

জাতীয় ঐক্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বৃহত্তর স্বার্থে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনে একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি। পরবর্তী সময়ে সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাকে সম্মান জানানোর কথা বললেও তিনি সতর্ক করে বলেন, “এই ঐক্য কোনো অস্থায়ী ঐক্য হলে চলবে না; আমাদের অবশ্যই টেকসই ঐক্যের দিকে যেতে হবে।”

জাতীয় ঐক্যে ফাটল ধরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জামায়াত আমির বলেন, জনগণের রায় অস্বীকার করা, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের মতো পদক্ষেপ থেকেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে। এসব বিষয় স্পষ্ট হলেই ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ