IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ‘স’ মিল (কাঠ চেরাই মিল) ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) রাত সাড়ে চারটার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ‘স’ মিলটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ‘স’ মিলের মালিক বেলাল হোসেন দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় তিনি থানায় সাধারন ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন।

মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তাঁর সো-মিলে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুনের ভয়াবহতায় ততক্ষণে মিলের যন্ত্রপাতি, কাঠ, টিনের ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিয়ামতপুর- ধানসুরা রাস্তার ডাঙ্গাপাড়া এলাকার একটি ‘স’ মিলে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন দেখতে পেয়ে টহলরত থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিয়ামতপুর ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহাদাৎ হোসেন বলেন, তাঁরা রাত চারটা ৬৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান। খবর
পেয়েই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news