IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যশোরে ধর্ষণের অভিযোগে কওমি শিক্ষকসহ আটক ২

যশোরে ধর্ষণের অভিযোগে কওমি শিক্ষকসহ আটক ২

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল ও শার্শায় ৬ বছর ও ৫ বছর বয়সী দুটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার একজন কওমি মাদ্রাসার শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শার্শার রামপুর গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ অভিযোগে রামপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সাগর হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আসামি সাগর হোসেনকে আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম। তাকে থানা হাজতে রাখা হয়েছে।

শার্শার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের ইউপি সদস্য কবির হোসেন জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে মেয়েটির বাবা-মাকে থানায় পাঠিয়ে মামলা করা হয়েছে (মামলা নম্বর-২৯ তারিখ-২৩/০১/২০২১)।

অপরদিকে, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বেনাপোল দারুস সালাম কওমি মাদ্রাসার ৪ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এসেছে। এদের মধ্যে ৩ জনকে ছেড়ে দিয়ে একজনকে আটক রাখা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ওই শিশুর পিতা অভিযোগ করার পর শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর পিতা বলেন, তার মেয়ের রক্তক্ষরণ হচ্ছে। সে রোববার সকাল ৯টায় মাদ্রাসায় পড়তে যায়। সবাইকে ছুটি দিয়ে ওই মাদ্রাসায় নতুন যোগদান করা এক শিক্ষক তার মেয়েকে ধর্ষণ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

শিশুটি জানায়, ‘নতুন হুজুর তার সাথে খারাপ কাজ করেছ ‘। এই অভিযোগে ওই মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে একজনকে রেখে বাকী ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত হুজুরের নাম জানতে চাইলে ওই মাদ্রাসার জনৈক শিক্ষক বলেন, তার নাম হাফেজ সালমান। হাফেজ সালমানের কাছে বিষয়টি জানতে চাইলে অস্বীকার করে বলেন, তিনি ঘটনার সাথে জড়িত নন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকন উদ্দিন বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটি সুস্থ হওয়ার পর ধর্ষণকারীকে শনাক্ত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31