IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিনাবিচারে ৪ বছর কারাভোগ শেষে মুক্ত আলজাজিরার সাংবাদিক

বিনাবিচারে ৪ বছর কারাভোগ শেষে মুক্ত আলজাজিরার সাংবাদিক

ধূমকেতু নিউজ ডেস্ক : মিসরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলজাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইন। বিনাবিচারে তাকে চার বছর আটক করে রেখেছিল দেশটির সরকার।

২০১৬ সালের ডিসেম্বরে নিবৃত্তিমূলক বন্দি করা হয়েছিল এ মিসরীয় নাগরিককে। শনিবার তিনি মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

এক বিবৃতিতে আলজাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তেফা সৌগ বলেন, মোহাম্মদ হুসেইনের এই মুক্তি গণমাধ্যমের স্বাধীনতার পথে একটি মাইলফলক—পরীক্ষিত ও অণুপ্রেরণার মুহূর্ত।

তিনি বলেন, মাহমুদ হোসেনের মুক্তিকে স্বাগত জানাচ্ছে আলজাজিরা নেটওয়ার্ক। আমরা মনে করি, কেবল পেশাদারিত্বের জন্য কোনো সাংবাদিক যাতে এমন ভোগান্তির শিকার না হন।

মোস্তেফা সৌগ আরও বলেন, তিনি পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, এতে আমরা খুবই সন্তুষ্ট। তার জীবন থেকে চারটি বছর কেড়ে নেওয়া হয়েছে। এবং তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

‘আমরা আশা করছি, মাহমুদ দ্রুত সুস্থ হয়ে উঠবেন, অতীতের অগ্নিপরীক্ষা কাটিয়ে উঠতে পারবেন এবং তার অসাধারণ পেশাদারিত্বের নতুন অধ্যায় শুরু করবেন।’

শনিবার সকালে মাহমুদের মেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, বাবাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাবা আজ বাড়িতে এসেছেন।

আরবি ভাষার বিভিন্ন খবরের চ্যানেলে বহু বছর কাজ করে ২০১০ সালে আলজাজিরা অ্যারাবিকে পূর্ণকালীন সাংবাদিক হিসেবে যোগ দেন তিনি। এর আগে মাহমুদ সেখানে প্রদায়ক হিসেবেও কাজ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31