IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্যাংগং থেকে সৈন্য সরিয়ে নিল ভারত ও চীন

প্যাংগং থেকে সৈন্য সরিয়ে নিল ভারত ও চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : হিমালয়-সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা – যেখানে গত জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল – সেখান থেকে দু’দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেয়ার কাজ শেষ করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচার করা এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

এই এলাকাটিতে ভারত ও চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় তা দু’দেশের সৈন্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টির কারণ হয়ে ওঠে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে দু’পক্ষই বিপুল পরিমাণ সৈন্য মুখোমুখি অবস্থানে মোতায়েন রেখেছিল।

ভারতের লাদাখ ও চীন-নিয়ন্ত্রিত আকসাই-চীন এলাকায় গত কয়েক মাসে দু’দেশের হাজার হাজার সৈন্য মোতায়েন হওয়ায় – যে কোন সময় সংঘাত বাধতে পারে এমন আশংকা দেখা দিয়েছিল। গত ১১ই ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দু’দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেবার ইচ্ছের কথা ঘোষণা করে। এর পর থেকে সৈন্য সরিয়ে নেবার কাজ চলছিল।

এর পরের কয়েকদিনে ভারত ও চীনের উর্ধতন সামরিক কম্যান্ডারদের মধ্যে বেশ কয়েক বার বৈঠক হয়। এ সময় চীন প্রথমবারের মত স্বীকার করে যে জুন মাসের সংঘর্ষে তাদের চারজন সৈন্য নিহত হয়েছিল। ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে।

দু’দেশের মধ্যে মোট ২,১০০ মাইল সীমান্ত রয়েছে – যা বহু জা্য়গাতেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। দু’দেশই এখন বলছে যে তারা দু’দেশের দীর্ঘ সীমান্তের অন্য এলাকাগুলোতেও শান্তি বজায় রাখার জন্য কাজ করবে।

জুনের সংঘর্ষে চীনা সৈন্যও নিহত হয়েছিল -স্বীকার করলো বেজিং

গত সপ্তাহে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মধ্যেকার জুন মাসের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ। শুক্রবারই প্রথমবারের মত চীন স্বীকার করে যে ওই ঘটনায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছিল।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় “বিদেশী সৈন্যদের সাথে লড়াই করার সময়” তাদের সৈন্যরা নিহত হয় – যারা সীমান্ত পেরিয়ে চীনের ভুখণ্ডে ঢুকেছিল। ভারত অবশ্য দাবি করে যে চীনা পক্ষে নিহত সৈন্যের সংখ্যা আরো বেশি।

গালওয়ান উপত্যকার ওই রক্তাক্ত সংঘাতে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছিল। জানা যায় যে দুদেশের সৈন্যদের মধ্যে হাতাহাতি লড়াই হয় এবং পাথর ও পেরেক বসানো লাঠি ব্যবহার করা হয়। সীমান্তের ওই এলাকায় দু’দেশের সৈন্যদের মধ্যে গত ৪৫ বছরে এটাই ছিল প্রথম মারাত্মক সংঘর্ষের ঘটনা।

এ বছর জানুয়ারি মাসে উত্তরপূর্বাঞ্চলীয় সিকিম সীমান্তেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আরো একদফা সংঘর্ষ হয়। সূত্র: বিবিসি বাংলা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31