ধূমকেতু নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, আজ ৬টা ৪৫ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান বাংলাদেশের একটি এয়ারলাইনসে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে পৌঁছান।
পরে তিনি উত্তরার নিজ বাসভবনে যান। এর আগে, গত ৩০ জানুয়ারি ভোরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news