IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিজেপিতে শ্রাবন্তী! অবাক স্বামী রোশন

বিজেপিতে শ্রাবন্তী! অবাক স্বামী রোশন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের সরকার দলীয় পার্টি বিজেপিতে যোগদান করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এ খবরে শ্রাবন্তীর ভক্তদের মত রীতিমতো চমকে গেছেন তার স্বামী রোশন সিংও।

সোমবার কলকাতার এক পাঁচতারা ব্যাঙ্কোয়েটে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেন শ্রাবন্তী। এসময় শ্রাবন্তীকে দলে স্বাগত জানিয়ে তার হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

গেরুয়া শিবিরে সহধর্মিণীর যোগদানের খবর অবশ্য শ্রাবন্তীর ভক্ত-অনুরাগীদের খানিকটা আগেই জানতে পারেন রোশন।

স্ত্রীর এই নতুন পথ চলার খবরে অবাক হয়েছেন রোশন।

মোবাইল ফোন যোগাযোগে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে রোশন বলেন, শ্রাবন্তী যে বিজেপি-তে যোগ দেবে, তার কোনো আভাস আমি পাইনি। আমাদের অবশ্য এখন আর কোনও কথা হয় না। ৬ মাস হয়ে গেল কেউ কারও খবর রাখি না।

এর পর শ্রাবন্তীকে শুভকামনা জানিয়ে রোশন বলেন, প্রথমেই আমি শুভেচ্ছা জানাব শ্রাবন্তীকে৷ওর নতুন পথচলা সফল হোক। দেশের জন্য কাজ করুক। লোকের ভালো করুক৷ আনন্দে থাকুক। এটাই চাইব৷ দূর থেকেই এই শুভেচ্ছা রইল৷ আগামীকাল যেন ভালো নেত্রী হয়ে ওঠে শ্রাবন্তী৷ এর থেকে বেশি কিছু আর চাই না৷ বেস্ট অব লাক শ্রাবন্তী।

আর কিছু না বলে ফোন বন্ধ করে দেন রোশন।

রোশন আর শ্রাবন্তীর দাম্পত্য জীবনে চিড় ধরেছে। বেশ কিছুদিন ধরে দুজনে আলাদা থাকেন। যদিও তাদের বিবাহবিচ্ছেদ এখনও হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আকার ইঙ্গিতে একে অপরকে তির্যক মন্তব্য করেন তারা। আবার একে অপরের পাশেও দাঁড়ান।

শ্রাবন্তীর বিজেপিতে যোগদানে রোশনের মতো চমকে গেছেন কলকাতার অনেকেই।

কারণ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর মতো এ অভিনেত্রীও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন।

একাধিকবার এই নায়িকাকে তৃণমূলের নানা সভা-সেমিনারে দেখা গেছে। মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পে অংশও নিতে দেখা গেছে তাকে।

আর হঠাৎ করে তৃণমূলের মোহভঙ্গ ঘটল তার।

আদর্শ পরিবর্তন করে হঠাৎ বিজেপিতে যোগদানের বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের স্বার্থেই এই দলে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ গড়ে তোলাই লক্ষ্য তার। তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তাকে অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ব্রিগেড সমাবেশের আগেই শ্রাবন্তীর বিজেপিতে যোগদান দলটির বড় চমক বলে মনে করছেন কলকাতার রাজনীতি বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31