IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফেসবুক-মোবাইলে কথা বলে বন্ধুত্ব, অতঃপর…

ফেসবুক-মোবাইলে কথা বলে বন্ধুত্ব, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে ফেসবুক-মোবাইলে কথা বলে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ চাওয়া হয়। এমনই এক অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ী হাছান আলীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে লাবনী বেগম (২৫), গাইবান্ধার সুন্দরগঞ্জের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শামীম মিয়া (৩০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আজগার আলীর ছেলে শাহীন মিয়া (৩৫)।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণের শিকার হাছান আলী (৪০) মিঠাপুকুর উপজেলার কাশেমপুর পোড়াচাকলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। ২৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় ব্যবসায়িক কাজ শেষে শুকুরেরহাট বাজার থেকে ফেরার পথে অপহরণের শিকার হন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পীরগাছার দেউতি এলাকা থেকে হাছান আলীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে শুকুরেরহাট বাজারে আসেন হাছান আলী। এরপর তার খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। সকাল ১০টার দিকে হাছান আলীর মোবাইল থেকে কল দিয়ে স্ত্রী ও আত্মীয়দের দেড় লাখ টাকা পাঠাতে বলেন অপহরণকারী চক্রের সদস্যরা। তা না হলে হাছানকে ফেরত পাবে না বলে জানান তারা।

উপায় না পেয়ে মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হাছান আলীর স্বজনরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পীরগাছার দেউতিরহাট এলাকায় অভিযান চালিয়ে হাছান আলীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন এ ধরনের অপরাধ করে আসছেন তারা। চক্রের সদস্যরা ফেসবুক ও মোবাইলে কথা বলে বন্ধুত্ব গড়েন। পরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে সবকিছু ছিনিয়ে নেন। কখনো জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না দিলে অপহৃতদের ওপর অমানবিক নির্যাতন চালান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31