IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর নাবালিকাদের ধর্ষণ করতেন ‘গডম্যান’

আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর নাবালিকাদের ধর্ষণ করতেন ‘গডম্যান’

ধূমকেতু নিউজ ডেস্ক : আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর একাধিক নাবালিকা ও নারীকে ধর্ষণের অভিযোগে দিল্লির স্বঘোষিত ৭৯ বছরের ধর্মগুরু বীরেন্দ্রদেব দীক্ষিতকে খুঁজছে ইন্টারপোল। ভারত পুলিশ তাকে ধরতে না পারায় আন্তর্জাতিক এ পুলিশ সংস্থাটি তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। ধারণা করা হচ্ছে, তিনি ভারত থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশ নেপালে চলে গেছেন।

উত্তর দিল্লির বিজয় বিহার থানার অন্তর্গত রোহিণী এলাকায় তার আশ্রম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল- প্রাপ্তবয়স্ক হলেই আশ্রমের নাবালিকাকে মুচলেকা দিয়ে স্বেচ্ছায় থাকার কথা ঘোষণা করতে হতো।

ওই এলাকায় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামে দুর্গসমান আশ্রম থেকেই ২০১৭ সালের ডিসেম্বরে উদ্ধার করা হয়েছিল ৬৭ জনকে। উদ্ধার হওয়াদের মধ্যে বেশির ভাগই নাবালিকা। কয়েকজন নাবালিকার অভিযোগের ভিত্তিতে ওই বছর বীরেন্দ্রর বিরুদ্ধে অভিযানে নামে দিল্লি পুলিশ। সেই অভিযানে মহিলা কমিশনের সদস্যরাও অংশ নেন।

আশ্রমে তল্লাশির সময় দেখা গেছে, সেখানে ছোট ছোট কুঠুরি রয়েছে, তাতে সূর্যের আলো পৌঁছায় না। এমন কুঠুরিতে মেয়েদের বন্দি করে রাখা হতো। আধ্যাত্মিক পথ দেখানোর নামে দিনের পর দিন ধরে চলত ধর্ষণ-শারীরিক অত্যাচার। আশ্রমে থাকাকালীন নিজের পরিবারের সঙ্গে দেখাসাক্ষাতের অনুমতি ছিল না আবাসিক নারীদের।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযানের পর দিল্লি হাইকোর্টের নির্দেশে পুরো ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়। পরের বছরের ফেব্রুয়ারিতে বীরেন্দ্রর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ২০১৯ সালের জুনে এক নাবালিকা ধর্ষণের অভিযোগে বীরেন্দ্রর বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই।

গোয়েন্দা সংস্থাটির দাবি, ১৯৯৯ সালে উত্তরপ্রদেশসহ দিল্লির রোহিণী এবং কম্পিলে নিজের আশ্রমে ওই নাবালিকাকে ধর্ষণ করেন বীরেন্দ্র। সেই সঙ্গে পলাতক ‘গডম্যান’ বীরেন্দ্রর খোঁজখবর দিলে ৫ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করে সিবিআই। কিন্তু বীরেন্দ্রকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

খবরে বলা হয়েছে, বীরেন্দ্রকে গ্রেফতারে ইন্টারপোলের সাহায্য নিয়েছে সিবিআই। তবে ইন্টারপোলের নীল নোটিশ জারির পরও তাকে গ্রেফতার করা যায়নি। এবার আন্তর্জাতিক পুলিশের এ সংস্থাটি অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31