IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> মঙ্গলের সঙ্গে তুরস্কের হ্রদের মাটিতে ‘অবিশ্বাস্য’ মিল

মঙ্গলের সঙ্গে তুরস্কের হ্রদের মাটিতে ‘অবিশ্বাস্য’ মিল

ধূমকেতু নিউজ ডেস্ক : মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানতে সেখানে অনুসন্ধান চালাচ্ছে নাসার আলোচিত মহাকাশযান পারসিভারেন্স। এরই মধ্যে গ্রহটি থেকে ছবি ও ভিডিও পাঠানো শুরু করেছে সে। আশ্চর্যজনকভাবে মঙ্গলের মাটি ও পাথরের সঙ্গে তুরস্কের একটি হ্রদের মাটি-পাথরের অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওই হ্রদের নাম সালদা। পানির রংয়ে মিল থাকায় এটিকে ‘তুরস্কের মালদ্বীপ’ নামেও ডাকা হয়।

বিজ্ঞানীরা বলছেন, পারসিভারেন্স মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে, সেই জাজেরো বেসিনের মাটি ও খনিজ এবং তুরস্কের সালদা হ্রদের মাটি ও খনিজ অনেকটা একই ধরনের।

সালদা হ্রদের মাটি ও খনিজের সঙ্গে মঙ্গলের মিল থাকা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের একটা ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, সালদার মাটি ও খনিজের নমুনা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০১৯ সালে সালদা হ্রদ নিয়ে গবেষণায় নেমেছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিজ্ঞানীদের একটি দল। তাদের দেওয়া তথ্যই হ্রদটির সঙ্গে মঙ্গলের মিল থাকার কথা জানাচ্ছে।

পৃথিবীর মাটি ও খনিজ পদার্থের সঙ্গে মিল থাকায় মঙ্গলেও প্রাণের অস্তিত্ব সম্পর্কে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তবে তারা সতর্ক করে বলেছেন, বিষয়টি নিয়ে নিশ্চিত হতে এখনো অনেক গবেষণা দরকার।

এর আগে, দীর্ঘভ্রমণ শেষে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে নাসার মহাকাশযান পারসিভারেন্স। ছয় চাকার স্বয়ংক্রিয় রোবট যানটি পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল প্রায় সাত মাস আগে।

আগামী দুই বছর মঙ্গলে অবস্থান করে সেখানে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহসহ অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে নাসার এই মহাকাশযান।

সূত্র: ডয়েচে ভেলে, বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31