IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিখোঁজের ১৩ বছর পর ভারত থেকে ফিরলেন তারা

নিখোঁজের ১৩ বছর পর ভারত থেকে ফিরলেন তারা

ধূমকেতু নিউজ ডেস্ক : হারিয়ে যাওয়ার ১৩ বছর পর শায়েস্তারা বেগম নামে এক নারী এবং ৮ বছর পর সমীর মজুমদার নামে এক পুরুষ ফিরে পেল নিজ পরিবার।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ পরিবারের কাছে তাদের হস্তান্তর করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটগর ইউনিয়নের গুড়িগ্রাম থেকে ২০০৮ সালের জানুয়ারিতে মানসিক ভারসাম্যহীন শায়েস্তারা বেগম হারিয়ে যান। অন্যদিকে ২০১৩ সালের ২৪ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঝুমারকান্দা গ্রাম থেকে হারিয়ে যান মানসিক ভারসাম্যহীন সমীর মজুমদার।

দুই বছর আগে মানবাধিকার কর্মী খাইরুল কবীরের মাধ্যমে তাদের পরিবার খোঁজ পায় পাশের দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের একটি মানসিক হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ওই দুজন এবং সুস্থ আছেন। তারা বাড়িতে ফিরতে চান।

এ নিয়ে দুই দেশের সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি চালাচালির দীর্ঘ ১৩ বছর এবং ৮ বছর পর সীমান্ত পেরিয়ে শুক্রবার আপনালয়ে ফিরেছেন শায়েস্তারা বেগম ও সমীর মজুমদার।

সমীর মজুমদারের ছোটভাই অমির মজুমদার অসিম বলেন, নিখোঁজ হওয়ার পর অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তারপরও আশা ছাড়েননি তারা। মাঝে মধ্যে নানান স্থানে খুঁজতেন তাদের। হারিয়ে যাওয়া স্বজনদের বুকে পেয়ে খুশি উভয় পরিবার।

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোনায়েদ হোসেন বলেন, চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহায়তায় শুক্রবার দুপুরে নিজ দেশে তাদের ফেরত পাঠানো হয়।

এ সময় নো-ম্যান্স ল্যান্ডে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, আখাউড়া বিজিবি কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম, ইমিগ্রেশন কর্মকর্তা মুর্শেদুল হক এবং ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোনায়েদ হোসেন ছাড়াও সহকারী কমিশনের প্রথম সচিব (স্থানীয়) এসএম আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31