IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় আ.লীগের সম্মেলনকে ঘিরে ফ্রন্টে আসার চেষ্টা অনেকের

বাঘায় আ.লীগের সম্মেলনকে ঘিরে ফ্রন্টে আসার চেষ্টা অনেকের

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পিছনে থাকা অনেক নেতা এখন ফ্রন্টে আসার চেষ্টা অব্যাহত রেখেছেন। বিগত সময়ে যারা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন, কিংবা কেন্দ্রীয় কর্মসূচীর সাথে যোগ দেননি, এখন তারা সামনে এসে পদ-পদবি পওয়ার চেষ্টায় লিপ্ত হচ্ছেন। ফলে এসব নেতাদের নিয়ে চলছে সমালোচনার ঝড়।

দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্র থেকে চলতি মার্চ মাসের মধ্যে তৃণমুল পর্যায়ে সকল ইউনিয়ন, পৌর সভা এবং উপজেলা পর্যায়ে কাউন্সিল (সম্মেলন) সম্পূর্ণ করার নির্দেশ দিয়েদেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। সে লক্ষে কাজ করছেন বাঘা উপজেলা আওয়ামী লীগ। তাঁরা ইতোমধ্যে উপজেলার দু’টি ইউনিয়ন আড়ানী এবং গড়গড়িতে কাউন্সিল সম্পন্ন করেছেন।

এই দুই ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা জানান, তিন-তিন বারের নির্বাচিত স্থানীয় সাংসদ এবং বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সভামঞ্চে উপস্থিত রেখে তাঁরা অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃংখলার মধ্য দিয়ে কাউন্সিল সম্পন্ন করেছেন। এসব কাউন্সিলে যাদের মাধ্যমে দলকে শক্তিশালী করা সম্ভব এমন ব্যক্তিদের সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এদিকে, পরপর দুই ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হতে না পেরে দলের উচ্চ পর্যায়ে অভিযোগ ছুড়েছেন কতিপয় নেতা। সেই অভিযোগে তাঁরা দাবি রেখেছেন, আগামি যে কোন ইউনিয়ন এবং পৌর সভায় কাউন্সিল করার সময় যেনো তাদের ডাকা হয়। এ মর্মে সম্প্রতি একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে। তবে তাঁদের এ দাবিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়নি বলে নিশ্চিত করেন বর্ধিত সভা থেকে বেরিয়ে আসা দলের ত্যাগী নেতা-কর্মীরা।

তাঁরা অভিযোগ করে বলেন, এখন যারা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা বিগত সময়ের কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ছিলেন। এ কারণে তারা এলাকায় বিতর্কিত।

শুধু তাই নয়, সম্প্রতি রাজশাহী জেলা বিএনপি এক সভায় প্রধানমন্ত্রী সম্পর্কে কুটুক্তিমূলক বক্তব্য এবং আমাদের প্রিয় নেতা শাহরিয়ার আলমকে হুমকি দিয়ে বক্তিতা দেয়ার প্রতিবাদে আমরা বাঘা এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগ যখন রাস্তায় নেমে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করি তখন তাদের কোন সাড়া পাওয়া যায়নি।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু এবং আশির দশকের নেতা মাসুদ রানা তিলুসহ অনেকেই বলেন, যারা বিভিন্ন সময় দলের মধ্যে নানা ইস্যুতে সংকট সৃষ্টি করে চলেছেন এখন তারা সম্মেলনকে কেন্দ্র করে ফ্রন্টে আসার চেষ্টা চালাচ্ছেন। এর ফলে তৃণমুল আওয়ামী লীগের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31