IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কঠিন শাস্তি পেতে পারেন সুয়েজ খাল আটকানো জাহাজের ভারতীয় নাবিকরা

কঠিন শাস্তি পেতে পারেন সুয়েজ খাল আটকানো জাহাজের ভারতীয় নাবিকরা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় এক সপ্তাহ ধরে সুয়েজ খাল আটকে রেখেছিল যে জাহাজটি, তার ক্যাপ্টেন-নাবিক সবাই ভারতীয় নাগরিক। দৈত্যাকার সেই জাহাজ ‘এভার গিভেন’কে প্রাণপণ চেষ্টার পর আবার ভাসানো গেছে ঠিকই, কিন্তু এভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথটি আটকে যে ক্ষতি হয়েছে, তার জন্য কঠিন শাস্তির মুখে পড়তে পারেন ওই নাবিকরা।

বিবিসি বাংলার খবর অনুসারে, বিশালাকার কার্গো জাহাজটি জাপানের মালিকানাধীন, পানামার পতাকাবাহী এবং তাইওয়ানের ‘এভারগ্রিন’ কোম্পানির মাধ্যমে পরিচালিত হলেও এর সব নাবিক ও ক্যাপ্টেন ছিলেন ভারতের নাগরিক।

জাহাজটি কেন সুয়েজ খালে আটকে গিয়েছিল, তা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মিসর কর্তৃপক্ষ।

ভারতের জাহাজ চলাচল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, ওই ঘটনার জেরে ভারতীয় নাবিকরা ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন।

ইতোমধ্যে ওই ২৫ নাবিককে সুয়েজ কর্তৃপক্ষ ‘গৃহবন্দি’ করে রেখেছে বলে জানা যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের মিসর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতে মার্চেন্ট নেভি অফিসারদের বৃহত্তম সংগঠন ‘দ্য মেরিটাইম ইউনিয়ন অব ইন্ডিয়া’র একটি সূত্র বিবিসি’কে বলেন, ‘সুয়েজ খাল কর্তৃপক্ষের নিজস্ব কিছু আইনকানুন রয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের চেয়েও বেশি কড়া!’

‘যেমন, যখনই কোনও জাহাজ ওই খালে প্রবেশ করবে, তার আগে থেকেই কর্তৃপক্ষের নিজস্ব দুজন লোক জাহাজে উঠে দায়িত্ব নেবেন এবং পথ দেখিয়ে নিয়ে যাবেন। কিন্তু তারপরও যদি জাহাজটি কোনও দুর্ঘটনায় পড়ে, সেক্ষেত্রে তার দায় বর্তাবে জাহাজের ক্যাপ্টেনের ওপরই।’

এই কারণেই সুয়েজে দুর্ঘটনার দায় শেষ পর্যন্ত ভারতীয় নাবিকদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।

অবশ্য জাহাজের ক্যাপ্টেন বা অন্য নাবিকদের পরিচয় এখনও প্রকাশ করেনি কোনও পক্ষ। তবে বিবিসি বাংলা জানতে পেরেছে, সুয়েজ খালের ওই দুর্ঘটনার পর ভারত সরকার তাদের সবার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেছে যে, ওই নাবিকদের সুরক্ষার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে।

গত ২৩ মার্চ সুয়েজ খাল ধরে এগোনোর সময় দুর্ঘটনার মুখে পড়ে এভার গিভেন। প্রবল ধূলিঝড় ও জোরালো বাতাসে জাহাজটির মুখ ঘুরে গিয়ে খালের মধ্যে আড়াআড়িভাবে আটকে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর পরিণতিতে প্রায় সাড়ে তিনশ’র বেশি মালবাহী জাহাজ খালের দু’দিকে আটকে পড়ে। এতে দৈনিক কয়েকশ’ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31