ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের একটি কয়লা খনিতে দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ শ্রমিক আটকা পড়েছেন। তবে ইতোমধ্যেই ৮ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে ওই খনিটি অবস্থিত। শনিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চায়না ডেইলি।
হুতুবি কাউন্টিতে দুর্ঘটনার সময় খনিটিতে ২৯ জন শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর আটজন সেখান থেকে বের হয়ে আসতে পারলেও বাকিরা সেখানেই আটকা পড়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news