IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> জলবায়ু সঙ্কট মোকাবিলায় যৌথভাবে কাজ করবে চীন ও যুক্তরাষ্ট্র

জলবায়ু সঙ্কট মোকাবিলায় যৌথভাবে কাজ করবে চীন ও যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : জলবায়ু সঙ্কট মোকাবিলায় অন্য দেশের সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে দেশ দুটির পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। খবর বিবিসির।

চীনের জলবায়ু বিষয়ক প্রতিনিধি শি ঝেনহুয়া ও যুক্তরাষ্ট্রের জলবায়ু প্রতিনিধি জন কেরির কয়েকটি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হলো।

শনিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কার্বন নির্গমন কমানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে।

বিবৃতিতে বলা হয়, ‘জলবায়ু সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরকে ও অন্য দেশগুলোকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। এটি গুরুত্বের সঙ্গে ও জরুরিভিত্তিতে সমাধান করা প্রয়োজন।’

এতে আরও বলা হয়, প্যারিস চুক্তির আওতায় তাপমাত্রা সীমাবদ্ধ রাখতে দুই দেশই ২০২০ দশকে কার্বন নির্গমন কমানোর জন্য শক্ত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে।

এছাড়া দেশ দুটি উন্নয়নশীল দেশগুলোকে স্বল্প কার্বনভিত্তিক জ্বালারি ব্যবহারের জন্য অর্থ প্রদানেও সম্মত হয়েছে।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের জ্যেষ্ঠ জলবায়ু উপদেষ্টা লি শুয়ো এই বিবৃতিকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন।

জন কেরির এই সফর চীনে বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম কোনো সফর। মার্কিন ও চীনা কর্মকর্তারা গত মাসে আলাস্কায় বৈঠকে মিলিত হয়েছিলেন।

সাংহাইয়ের এই সফরে যাওয়ার আগে জন কেরি সিএনএনকে বলেছিলেন, জলবায়ু সঙ্কট মোকাবিলায় চীনের সহযোগিতা ‘পুরোপুরি জটিল’ বিষয়।

তিনি বলেন, ‘হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের বড় ধরনের মতবিরোধ রয়েছে, কিন্তু জলবায়ু সঙ্কট সবার আগে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন। চীন জানিয়েছে, তারাও এই সম্মেলনের জন্য অপেক্ষা করছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেবেন কিনা তা এখনও অনিশ্চিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31