IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> টপ নিউজ >> প্রবাস >> সব রেকর্ড ভেঙে একদিনে প্রায় পৌনে ৩ লাখ আক্রান্ত

সব রেকর্ড ভেঙে একদিনে প্রায় পৌনে ৩ লাখ আক্রান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড ভাঙছে। প্রতিদিন বিশ্ববাসী দেশটিতে করোনা ভয়াবহতার নতুন চিত্র দেখতে পান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় পৌনে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। যা এ যাবৎকালে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দেশটির দুই নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। যা রোববারের চেয়ে প্রায় ১২ হাজার বেশি। টানা ৫ম দিনের মতো ভারতে দুই লাখের বেশি আক্রান্ত হলেন। এর মধ্য দিয়ে ভারতে করোনা সংক্রমণ দেড় কোটি ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৫০,৬১,৯১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৬১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণ বৃদ্ধির জেরে দেশটিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জন। এত সংখ্যক সক্রিয় রোগী এর আগে হয়নি দেশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪৪১৭৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31