IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকে শনিবার সকালে আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে বিস্ফোরকভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘাঁটিতে বর্তমানে মার্কিন সেনারা অবস্থান করছেন। হামলায় কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকি সামরিক বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ইরাকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারবার মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলো। এসব হামলার জন্য ইরানপন্থী সংগঠনগুলোকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন ম্যারোটো এক টুইটার পোস্টে বলেন, ‘প্রতিটি হামলা ইরাকি প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ, আইনের শাসন এবং ইরাকের জাতীয় সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে।’

তিনি আরও বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমান রাখার একটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কর্তৃপক্ষ দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে নিশ্চিত করল যে ইরাকের ভেতরে হামলায় ড্রোন ব্যবহৃত হয়েছে।

গত এপ্রিলে, বিস্ফোরকভর্তি একটি ড্রোন বিমানবন্দরের সামরিক অংশে মার্কিন জোটের ইরাকি সদর দফতরে হামলা চালায়। কুর্দিদের আঞ্চলিক রাজধানী আরবিলে এ ঘটনা ঘটে।

হামলার এই ধরনের ফলে ইরাকে মার্কিন জোটের দুশ্চিন্তা বেড়ে গেছে। কারণ ঘাঁটিকে সুরক্ষিত রাখার জন্য যে সি-র‍্যাম বিমান প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে, এই ড্রোন তা এড়াতে সক্ষম।

তবে ইরাকি সরকারের এক কর্মকর্তা জানান, আরবিল হামলাই ইরাকে প্রথম কোনো ড্রোন হামলা নয়।

তিনি বলেন, ‘আরবিল হামলার আগেও ইরানপন্থী সংগঠনগুলোর দ্বারা একাধিকবার ড্রোন ব্যবহৃত হয়েছে।’

গত ১৮ মাসে জোটবিরোধী গ্রুপগুলো রকেট ও অন্যান্য হামলা একটুও কমায়নি। গত রোববারের (২ মে) পর থেকে শনিবার পর্যন্ত আইন আল-আসাদের ঘাঁটিতে দুটি রকেট, বালাদ বিমান ঘাঁটিতে ছয়টি রকেট ও বাগদাদ বিমানবন্দরে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলার সকল জায়গাতেই মার্কিন জোটের সেনারা অবস্থান করছিল।

বাগদাদের মার্কিন দূতাবাস ও জোটের সরবরাহের গাড়িতেও একাধিকবার হামলা চালানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31