IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুয়াকাটা সৈকতে আরেক মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আরেক মৃত ডলফিন

ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০ ঘণ্টার ব্যবধানে আরেকটি মৃত ডলফিন ভেসে আসতে দেখা গেছে। রোববার রাত ৯টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে ইসলামপুর দাখিল মাদরাসা সংলগ্ন সৈকতে ভেসে আসা ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট। এটির দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় জেলেরা মৎস্য বিভাগকে মৃত ডলফিনের খবর জানিয়েছেন।

তারা বলেন, ভেসে আসা ৪ ফুট লম্বা ডলফিনের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকে ডলফিন মারা গেছে।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকো ফিশ-২) অ্যাক্টিভিটির পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে একশ্রেণির জেলেরা হাজারি বড়শি ফেলে শাপলাপাতা মাছসহ অন্য প্রজাতির মাছ ধরে থাকেন। দড়ির সঙ্গে বড়শি বাঁধা থাকে ৮শ থেকে ১ হাজার। বড়শিগুলো মাটির সঙ্গে মিশিয়ে ফেলে রাখা হয়। এসব বড়শি ধারালো হয়। ধারণা করা হচ্ছে, ডলফিন দু’টি এ ধরনের বড়শিতে আটকা পড়ে আঘাত পেয়ে মারা গেছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কী কারণে ডলফিন মারা গেছে সেটি নিশ্চিত হতে পোস্টমর্টেম করার চেষ্টা করা হবে। তবে মৃত ডলফিনের অবস্থা বেশি খারাপ হলে মাটি চাপা দেওয়া হবে।

এর আগে গতকাল রোববার সকাল ১১টার দিকে কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সমুদ্র সৈকতে ভেসে আসে ১০ ফুট লম্বা একটি মৃত ডলফিন। এর আগেও বিভিন্ন সময় বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কী কারণে এসব ডলফিন মারা যাচ্ছে তা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31