IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত এবং শনাক্তের সংখ্যা। অতিমারী করোনা ভাইরাস ভারতের চিকিৎসা ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বিশেষ করে দেশটিতে কেবলমাত্র অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে শত শত রোগী।

দেশি-বিদেশি কোনো সাহায্যই কাজে আসছে না। দেশটির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে কয়েকদিনে মারা গেলেন ৭৪ জন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, দেশটির গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) বৃহস্পতিবার দিবাগত রাতে অক্সিজেনের অভাবে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এর একদিন আগে এই হাসপাতালেই অক্সিজেনের অভাবে মারা যান ১৫ জন।

হাসপাতালটির বেশির ভাগ রোগীর অক্সিজেন লেবেল কমে গেলেও অভাব থাকায় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। সরকারি হিসাবে গত চারদিনে হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই মৃত্যুর জন্য ‘লজিস্টিক ইস্যু’ দায়ী। গত মঙ্গলবার হাসপাতালটিতে প্রথমবার ২৬ জন মারা যায়, এরপর দিন ২০ জন এবং বৃহস্পতিবার আরও ১৫ জন প্রাণ হারায়। সর্বশেষ শুক্রবার ১৩ জনের মৃত্যু হলো। তারপরও কেন অক্সিজেনের ঘাটতি পূরণ করা গেল না এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কেন গোয়ার শীর্ষ হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে এনিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটি অক্সিজেন সংক্রান্ত জটিলতার বিষয়টি তদন্ত করে সরকারের কাছে সুপারিশ করবে।

গত ২৪ ঘণ্টায়ই ভারতে ৩ লাখ ৪৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার জন। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১১৭ জনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31