IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজা ইস্যুতে কাতার, মিশর ও সৌদির সঙ্গে ব্লিঙ্কেনের ফোনালাপ

গাজা ইস্যুতে কাতার, মিশর ও সৌদির সঙ্গে ব্লিঙ্কেনের ফোনালাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিম তীর, গাজা এবং ইসরায়েলে চলমান হামলার বিষয়ে কাতার, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

রোববার (১৭ মে) মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘ইসরায়েল এবং পশ্চিম তীর ও গাজায় শান্তি ফিরিয়ে এনে জনজীবনের করুণ ক্ষয়ক্ষতি নিরসনে পদক্ষেপ নেয়ার বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে আলোচনা করেছেন ব্লিঙ্কেন।’

এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি আল-আকসা মসজিদে প্রার্থনারতদের ওপর হামলার বিষয়ে কথা বলেছেন তারা।’

সেখানে আরও বলা হয়, গাজা এবং পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এদিকে, চলমান হামলা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন একাধিক মার্কিন সিনেটর। এক্ষেত্রে জনজীবনের অপরিসীম ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যত হামলার প্রেক্ষাপট যাতে সৃষ্টি না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি এবং রিপাবলিকান সিনেটর টড ইয়ং।

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একই ধরনের কথা বলেছেন আরও ২৫ জন ডেমোক্রেটিক এবং দুজন স্বতন্ত্র সিনেটর।

এদিকে, মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ব্লিঙ্কেন বিবাদমান পক্ষগুলোকে চলমান এই সঙ্কট এবং ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে তার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

আর সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসপিএ রোববার জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও আলাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে ফিলিস্তিন এবং সংশ্লিষ্ট এলাকায় বিরাজমান সঙ্কট সমাধানে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে কথাবার্তা বলেছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31