IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ঘানায় স্বর্ণ খনিতে ধসে ৯ জনের লাশ উদ্ধার

ঘানায় স্বর্ণ খনিতে ধসে ৯ জনের লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘানার উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে একটি স্বর্ণ খনি ধসে পড়ায় ৯ জনের প্রাণ হানি ঘটেছে। তারপর সেখানে উদ্ধার অভিযান চালান হয়। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

পশ্চিম আফ্রিকার এ দেশের ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত। এদিকে দেশটির প্রেসিডেন্ট ননা আকুফো-আদ্দো তাদের দেশের পরিবেশগত ক্ষতির লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

পুলিশ জানায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় সোমবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে সর্বশেষ এ খনি দুর্ঘটনা ঘটে।

পলিশ মুখপাত্র ডেভিড ফিয়ানকো-অকিয়ারা এএফপি’কে বলেন, ‘আমরা মঙ্গলবার সেখানে আমাদের উদ্ধার অভিযান শুরু করেছি এবং বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি আরো ৩টি লাশ সেখানে আটকে পড়ে রয়েছে। সুতরাং তাদেরকে মৃত বা জীবিতাবস্থায় উদ্ধার করতে আমরা সম্ভাব্য সব কিছু করছি।’

এদিকে আপার ইস্টেও আঞ্চলিক মন্ত্রী স্টিফেন ইয়াকুবু জানান, খনিটির নিবন্ধন রয়েছে। এটি অবৈধ না।

উল্লেখ্য, ঘানা আফ্রিকার দ্বিতীয়-বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী এবং এ ধাতব রপ্তানি কারক দেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31