IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লক্ষ্মীপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে যৌতুকের টাকা জন্য শাহিনুর আক্তার শানু নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শুক্রবার (৪ জুন) বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর বাঞ্চানগর এলাকায় শ্বশুরবাড়িতে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. হান্নান ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

নিহতের স্বজনরা জানান, পাঁচ বছর আগে উত্তর বাঞ্চানগর এলাকার খোরশেদ আলমের ছেলে অটোরিকশাচালক হান্নানের সঙ্গে শাহিনুরের বিয়ে হয়। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে হান্নান ও হান্নানের পরিবার ১ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঘটনার রাতে শাহিনুর ও হান্নানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হান্নান তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এতে শাহিনুর অচেতন হয়ে পড়েন। মৃত ভেবে শাহিনুরকে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।

এদিকে, ঘটনার পর প্রতিবেশীরা ঘরে ঢুকে অচেতন শাহিনুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার চিকিৎসাধীন তিনি মারা যান।

শাহিনুরের বাবা দুলাল মিয়া ও চাচাতো ভাই জামাল হোসেন গণমাধ্যমকে জানান, হান্নান বিদেশ যাওয়ার জন্য ১ লাখ টাকা যৌতুক দাবি করেছিল। অস্বচ্ছলতার কারণে ওই টাকা দিতে অপারগতা জানানো হয়। এর জেরেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন শাহিনুরকে পিটিয়ে হত্যা করেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31