IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঞ্চলে বন্দুকধারীর হামলায় ৫৩ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। একটি ডাকাতদল গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে, মাঠে কৃষকদের আক্রমণ করে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়।

শনিবার (১২ জুন) পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও এএফপি।

স্থানীয়রা বলছে, এ হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে। জুরমি জেলার কদাওয়া, কাওয়াটা, মাদুবা, গন্ডা সামু, সোলাভা ও আসসওয়া গ্রামে হামলা চালায় মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায়। ডাকাত দলটি কৃষকদের জমিতে গিয়েও তাদের ওপর আক্রমণ করে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেছেন, শুক্রবার ১৪টি মরদেহ রাজ্যের রাজধানী গুসাউতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরও ৩৯টি মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শহর দৌরানে দাফন করা হয়েছে।

দৌরানের বাসিন্দা হারুনা আবদুল করিম বলেন, ‘গতকাল আমরা গ্রাম থেকে ২৮টিসহ মোট ৩৯ জনের মরদেহ উদ্ধার করেছি এবং তাদের এখানে দাফন করেছি।’

শেষকৃত্যে অংশ নিতে আসা স্থানীয় বাসিন্দা মুসা আরজিকা বলেন ‘ নিহতদের শেষকৃত্যে অংশ নেওয়া বেশ বিপজ্জনক ছিলো। কারণ দস্যুরা পাশের জুরমি বনে অবস্থান নেওয়ায় যে কোন সময় আবারও হামলা করতে পারতো’।

শুক্রবার এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি নিজেদের রক্ষা করা জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে এই জামফারা প্রদেশেরই একটি স্কুল থেকে সাড়ে আটশ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

এদিকে জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ১০ বছরে সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৭ লাখ। এর মধ্যে শুধু জামফারা প্রদেশেই বাস্তুচ্যুতের সংখ্যা ১ লাখ ২৪ হাজারের বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31