IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাজ্যের মর্যাদা পুনর্বহালের পর কাশ্মীরে নির্বাচনের দাবি

রাজ্যের মর্যাদা পুনর্বহালের পর কাশ্মীরে নির্বাচনের দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার পরে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) বা ‘গুপকার’ জোট।

সোমবার ‘গুপকার’ জোট জানিয়েছে, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠকের ফলাফল দেখে তারা হতাশ হয়েছেন।খবর দ্যা উইকের।

জম্মু-কাশ্মীরে রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেওয়ার বিষয়টি হতাশাজনক বলে তারা উল্লেখ করেন। তারা চান, জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের পরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে।এর পরই সেখানকার নেতারা কেন্দ্রীয় সরকারকে তাদের ইচ্ছার কথা জানালেন।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। এরপরেই সেখানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গ্রেফতার হন বহু রাজনৈতিক নেতাকর্মী।

পরবর্তীতে এ সব ধারা পুনর্বহাল করার জন্য ন্যাশনাল কনফারেন্স, পিডিপিসহ সাতদলীয় জোট ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’(পিএজিডি) গঠন করে। যা ‘গুপকার’ জোট নামেও পরিচিত।

এর সভাপতি নির্বাচিত হন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ। সহ-সভাপতি হন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ ওই জোটকে এক সময় ‘গুপকার গ্যাং’বলে তীব্র সমালোচনা করেছিলেন। পরবর্তীতে গত ২৪ জুন অবশ্য গুপকার জোটের মধ্যে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন।

এবার সেই বৈঠকের ফলকে হতাশাজনক বলে মন্তব্য করা হয়েছে গুপকার জোটের পক্ষ থেকে।

পিএজিডি মুখপাত্র ও সিপিআই (এম) নেতা এমওয়াই তারিগামির জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে তার বাসভবনে গুপকার জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

জোটের সহ-সভাপতি ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি, তারিগামী, ন্যাশনাল কনফারেন্স নেতা হাসনাইন মাসুদি, পিপলস মুভমেন্টের প্রধান জাভেদ মুস্তফা মীর এবং আওয়ামী ন্যাশনাল কনফারেন্সের সিনিয়র সহ-সভাপতি মুজাফফর আহমেদ শাহ উপস্থিত ছিলেন।

এমওয়াই তারিগামির বিবৃতিতে বলা হয়েছে, পিএজিডি সব সাংবিধানিক, আইনী এবং রাজনৈতিক উপায় ব্যবহার করে ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য যৌথভাবে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এতে বলা হয়েছে ওই পরিবর্তনগুলো পূর্বাবস্থায় আনার জন্য পিএজিডি’র সংগ্রাম অব্যাহত থাকবে। সীমানা পুনর্বিন্যাস কমিশনের সঙ্গে বৈঠক সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, পিএজিডি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সব রাজনৈতিক দলের উচিত তাদের অবস্থান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31