IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> বিনোদন >> নিক-প্রিয়ঙ্কা বিচ্ছেদের পথে!

নিক-প্রিয়ঙ্কা বিচ্ছেদের পথে!

ধূমকেতু নিউজ ডেস্ক : নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে কথা বলেছেন বলিউডের এক অভিনেতা কমল আর খান। তিনি কিছু দিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার তার নিশানা বলিউড টপকে সোজা হলিউডে। নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের দাম্পত্য নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে ফেললেন কমল।

টুইটারে তিনি লিখলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কমল। তিনি আবার স্বঘোষিত ছবি সমালোচকও বটে। কিন্তু বিতর্কিত মন্তব্যের স্রষ্টা হিসেবেই তিনি বিখ্যাত। কিন্তু কমলের এই টুইট হজম করতে পারেননি নেটাগরিকরা। মন্তব্য বাক্সেও সেই ছাপ স্পষ্ট। এক জন লিখেছেন, ‘একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।’

জনৈক নেটাগরিকের কটাক্ষ, ‘আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন।’ অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কমলকে।

কিন্তু কমল কি আদৌ শোনার পাত্র! বলিউডের ছবি থেকে হলিউডের দাম্পত্য— সব বিষয়েই ফলাও করে নিজের মতামত টুইটারে প্রকাশ করে থাকেন তিনি। আমির এবং কিরণের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন কমল।

অভিনেতার দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে আমির বিয়ে করতে চলেছেন, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার মহিলাকে অভিনেতা বিয়ে করছেন কেন! এখানেই শেষ নয়। কমলের মতে, ক্যাটরিনা কইফ বা ফতিমা সানা শেখ অনেক বেশি ‘সুন্দর’ দেখতে, আমির তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31