IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শ্রীপুরে পেট্রল দিয়ে দোকানে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

শ্রীপুরে পেট্রল দিয়ে দোকানে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে দলবল নিয়ে মুদি দোকানে হামলা এবং পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ আরিফ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গ্যাস সিলিন্ডারের দাম বেশি চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মূল্য নির্ধারণ নিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেন মারা যান।

আরিফ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয় খালি গ্রামের জজ মিয়ার ছেলে।

এ ঘটনায় অপর আহতরা হলেন- একই এলাকার জজ মিয়া ও তার ছেলে মোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন এবং সজিব। তাদের শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকারসহ তিনজনের নামে শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে মোফাজ্জল সরকার এবং তাইজু সরকারসহ অজ্ঞাত ১০/১২ জন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মামলার বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি মোড়ে ভাই ভাই ট্রেডার্সে গ্যাস সিলিন্ডার কিনতে আসেন স্থানীয় প্রভাবশালী ইউনিয়ন যুবদল সভাপতি তোফাজ্জল সরকার।

দাম বেশি চাওয়া হয়েছে এমন অভিযোগে দোকান মালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খবর পেয়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল সরকার ও তাইজু সরকার দলবল নিয়ে এসে দোকানে হামলা করে এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকান মালিক ও তার তিন ভাই দগ্ধ হন।

অভিযুক্ত যুবদলের সভাপতি তোফাজ্জল সরকার বলেন, আমরা সবসময় ৯০০ টাকায় গ্যাস সিলিন্ডার ক্রয় করি। সন্ধ্যায় আমি তেলিহাটি চৌরাস্তা যাওয়ার পর দোকান মালিক মোজাম্মেল আমার কাছে এক হাজার ৫০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আমাকে মারধর করেন।

তারা নিজেরা দোকানের মালামাল ভাঙচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

পরিদর্শক (তদন্ত) আরও জানান, এ ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করে শুক্রবার সকালে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতারে কাজ শুরু করছে।

মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031