IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> বিনোদন >> সালমান খানের বিয়ের তথ্য ফাঁস করলেন বন্ধু সাজিদ

সালমান খানের বিয়ের তথ্য ফাঁস করলেন বন্ধু সাজিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তকমাটা কেবল একজনেরই। তিনি হচ্ছেন বলি ভাইজান সালমান খান।

বয়স ৫৫ পেরিয়েছে সেই কবে। কিন্তু বিয়ে করেননি এখনও। আর করবেনও না বলে ধারণা সবার।

যদিও বিষয়টি নিয়ে এখন আর তেমন একটা কথা বলতে আগ্রহী নন সালমান খান নিজে। তবে সালমানের বিয়ে বিষয়ক একটি তথ্য ফাঁস করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদয়ালা।

তিনি জানিয়েছেন, বিয়ের জন্য প্রস্তুত ছিলেন সালমান। কার্ডও নাকি ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠানের মাত্র ৫ দিনি আগে সিদ্ধান্ত বদলে ফেলেন বলি সুলতান।

এমন তথ্য অবশ্য ফাঁস হয়েছিল বছর দুয়েক আগেই। ভারতের কমেডি কিং কপিল শর্মার শো-তে এসে সালমনের বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেছিলেন সাজিদ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের ভিডিও।

ওই শোতে ঘটনার বর্ণনা দিয়ে সাজিদ জানান, সালমান ও তিনি একসঙ্গে বিয়েটা সেড়ে ফেলতে চাইছিলেন। শেষ অবধি তিনি বিয়ে করলেও সালমান হুট করেই সিদ্ধান্ত বদল করেন এবং আজও অবিবাহিত রয়ে গেছেন।

সাজিদ বলেন, ‘১৯৯৯ সালে সালমন আমাকে বলল, চলো একসঙ্গে বিয়ে করে নেওয়া যাক। সে সময় সালমনের একজন বান্ধবী ছিল। কিন্তু আমার কোনো প্রেমিকা না থাকায় মা-বাবাকে পাত্রী খুঁজতে বলি। পরিবার খুশি মনে পাত্রী ঠিক করে। আমিও হা বলে দেই। পরিকল্পনা একটাই – সালমান ও আমি একসঙ্গে বিয়ের পিড়িতে বসব। সিদ্ধান্ত হয় ১৮ নভেম্বর সালমনের বাবার জন্মদিনে দুজনে একসঙ্গে বিয়ে করব। মোটামুটি সব ঠিকঠাক ছিল। এমনকি কার্ড ছেপে তা বিলি করাও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিনের ৫-৬ দিন আগে সালমান এসে হঠাৎই বলে যে, সে বিয়ে করবে না। কারণ জিজ্ঞেস করলে বলে – ‘আমার ইচ্ছা করছে না। আমার মুড নেই রে!’

সালমান নিজে বিয়ে না করলেন বন্ধু সাজিদের বিয়েতে ঠিকই হাজির ছিলেন। সাজিদ বলেন, ‘বিয়ের দিনে সালমান আমার কানে ফিস ফিস করে বলল, ‘এখনও সময় আছে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিয়ে পালিয়ে যা। ’

সাজিদ জানান, ওই আয়োজনে কনে রেখে পালিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। পরিবার ও আত্মীয়-স্বজন সবাই ছিল। ওই মুহূর্তে তো আর পালিয়ে যাওয়া যায় না। তাই তিনি বিয়ে করে ফেলেন। আর সালমান সিঙ্গেল থেকে যান।

তথ্যসূত্র: জি-নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31