IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> যার নেতৃত্বে তালেবানের দখলমুক্ত হলো তিন জেলা

যার নেতৃত্বে তালেবানের দখলমুক্ত হলো তিন জেলা

ধূমকেতু নিউজ ডেস্ক : সমগ্র আফগানিস্তান জুড়েই চলছে তালেবানের দখলদারিত্ব। এরই মধ্যে বাঘলান প্রদেশের অন্তত তিনটি জেলা তালেবানের দখলমুক্ত করা হয়েছে বলে আফগান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আর তালেবানের দখলদারিত্ব থেকে ওই তিনটি জেলা মুক্ত করার নেতৃত্ব দিয়েছেন তালেবান বিরোধী নেতা আবদুল হামিদ দাদগর।

আবদুল হামিদ দাদগরের নেতৃত্বে ওই তিনটি জেলা দখলমুক্ত করা হয়েছে শনিবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

জেলা তিনটি দখলমুক্ত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে নর্দান অ্যালায়েন্সের সদস্য আবদুল হামিদ দাদগরকে ফোনে কথা বলতে দেখা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান বিরোধী যোদ্ধারা পাল-হেসার, বানু আর আনদ্রাবি জেলাগুলো শুক্রবার দখলমুক্ত করে। জেলাগুলো দখলমুক্ত করার পর তারা তালেবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের ত্রিরঙা পতাকা উড়িয়ে দেয়।

এদিকে, সমগ্র আফগানিস্তানের দখল নিয়ে নিলেও এখনো পঞ্জশির উপত্যকায় পৌঁছাতে পারেনি তালেবান। এই মুহূর্তে সেখানেই রয়েছেন আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। সেখান থেকেই তালেবান বিরোধী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আফগানিস্তানের তালেবান বিরোধী নেতা হিসেবে পরিচিত আহমেদ শাহ মাওসদের ছেলে আহমেদ মাওসদও পঞ্জশির উপত্যকায় তালেবানদের মোকাবিলায় বাহিনী তৈরির চেষ্টা করছেন বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31