IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ নেই ১০ লাখেরও বেশি মানুষের ঘরে

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ নেই ১০ লাখেরও বেশি মানুষের ঘরে

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের প্রায় সাড়ে দশ লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেখানে প্রবল গতিতে আঘাত হেনেছে হ্যারিকেন আইডা।

স্থানীয় সময় রোববার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়া এই হ্যারিকেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। আইডার আঘাতের পর নিউ অরলিন্স শহরের সাড়ে সাত লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেখানে এখন কেবল জেনারেটর কাজ করছে।

এছাড়া পূর্বাভাস সত্ত্বেও যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাননি,তাদের নিজের বাড়িতেই নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

গ্রাসিয়া সেন্টার অব ডিজাস্টার ফিলানথ্রোপি নামক একটি প্রতিষ্ঠানে কাজ করা নিউ অরলিন্স শহরের বাসিন্দা তানইয়া গালিভার বলেছেন, আমি খুবই আতঙ্কিত। আমার ধারণার চেয়েও শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বহু বছর ধরে দুর্যোগের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। কিন্তু হ্যারিকেন আইদার আঘাতের সময় আমার অভিজ্ঞতা একেবারে ভিন্ন।

অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেছেন,হ্যারিকেন আইডা এতোটাই শক্তিশালী যে গত ১৫০ বছরের মধ্যে এই ঝড়টি সবচেয়ে বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। সূত্র- পার্স টুডে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31