IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রৌমারীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

রৌমারীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম সহিবর রহমান (৪৫)।

শনিবার মধ্যরাত ১টার দিকে উপজেলার কাউনিয়ার চর গ্রামের ১০৫৪/২এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে তিনি গুলিবিদ্ধ হন। নিহত সহিবর রহমান একই ইউনিয়নের আমবাড়ী গ্রামের এরাজ আলীর পুত্র। সে কাউনিয়রচরে শ্বশুরবাড়িতে অবস্থান করে।

কুড়িগ্রাম-৩৫ বিজিবি’র জামালপুর জিএস শাখা’র (আইসি) হাবিলদার সহকারি মুকিত জানান, রাত ১২টার সময় ৩-৪ রাউন্ড গুলির শব্দ পেয়ে দাঁতভাঙ্গা বিজিবি টহলদল সেখানে যায়। কিন্ত তারা সেখানে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয় লোকজন জানায় সহিবর রহমান নামে এক ব্যক্তি সীমান্তে গেছে। রাত ১টার দিকে সহিবর রহমান মারা গেছে খবরটি স্থানীয়রা জানালে বিষয়টি রৌমারী থানা পুলিশকে অবহিত করা হয়। বিএসএফ’র পক্ষ থেকে এখনো গুলির বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে স্থানীয়রা জানায়, মাঝরাতে গরু পারাপারের সময় ভারতীয় দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সহিবর রহমান নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার লাশ বাড়িতে আনা হয়েছে।

দাঁতভাঙ্গা বিওপি’র কমান্ডার জয়েন উদ্দিন জানান, সহিবর রহমান নামে একজনকে তার বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ার খবর শুনে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ, মোন্তাছির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুমান করা হচ্ছে বিএসএফ’র গুলিতে সহিবর রহমান নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31