IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> সালমান-রাকুল-অক্ষয়সহ ৩৮ অভিনেতার নামে মামলা

সালমান-রাকুল-অক্ষয়সহ ৩৮ অভিনেতার নামে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালে হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় সারাদেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছিলো। এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড ও দক্ষিণের অনেক তারকারা। সেই জের ধরে চলতি বছরে সেসব তারকার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। সালমান খান, অক্ষয় কুমার, রাকুল প্রীত সিং, অজয় দেবগনসহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন দিল্লি নিবাসী আইনজীবী গৌরব গুলাটি।

তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় গণধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছেন প্রত্যেকে।

২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের পশু-চিকিৎসকের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ২৬ বছরের তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে খুন করার ঘটনায় স্তম্ভিত হয় আসমুদ্রহিমাচল। গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও। ঘটনাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সালমান খান টুইটারে লেখেন “এরা মানুষের বেশে শয়তান। ” অক্ষয় কুমার লেখেন, “ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।”

ক্ষোভে ফেটে পড়েছিলেন, অজয় দেবগন, ফারহান আখতার, রাকুল প্রীত সিংয়ের মতো তারকারা। দক্ষিণী তারকা আল্লু শিরিষ, রবি তেজা, চার্মি কউরও প্রতিবাদ করেছিলেন। অনেকেই পশুচিকিৎসকের (ধর্ষিতা) নাম নিজেদের বার্তায় কিংবা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছিলেন। তাতেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দিল্লির আইনজীবী গৌতম গুলাটি।

দিল্লির সবজি মাণ্ডি থানায় অক্ষয়, সলমন-সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌতম। পাশাপাশি তিস হাজারি আদালতে পিটিশনও দাখিল করেছেন তিনি। গৌতমের অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।

শোনা গিয়েছে, এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারির দাবি করেছেন দিল্লির আইনজীবী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31