IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শাকিব ও সাধারণ সম্পাদক পদে নিপুণকে দেখা যাবে

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শাকিব ও সাধারণ সম্পাদক পদে নিপুণকে দেখা যাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ হতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ। এরমধ্যেই নতুন করে চিত্রপাড়ায় নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে।

একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। এর মধ্য দিয়ে দুই মেয়াদে চার বছর পর আবারও শিল্পীদের সভাপতি পদের জন্য লড়বেন ‘বীর’ শাকিব। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৭ সালে মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিপুণের। গত নির্বাচনেই গুঞ্জন উঠেছিল সভাপতি পদে লড়বেন এ অভিনেত্রী। শেষ পর্যন্ত তিনি সরে যান। তবে এবার বেশ জোরেসোরেই তার নামটি শাকিব খানের সঙ্গে সেক্রেটারি পদে শোনা যাচ্ছে।

এদিকে জায়েদ খানের সঙ্গে সভাপতি হিসেবে প্যানেলে যোগ দেবেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাদের সঙ্গে থাকবেন রুবেল, আলেকজান্ডার, জয় চৌধুরীসহ বর্তমান কমিটির অনেকেই।

সূত্র বলছে, টানা দুই মেয়াদে সভাপতি পদে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না। তার দেখা মিলতে পারে শাকিব-নিপুণ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে। জায়েদের সঙ্গে গত দুই মেয়াদে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন মিশা।

যদিও এ বিষয়ে মিশা সওদাগরের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তাই গুঞ্জন হিসেবেই থেকে যাচ্ছে।

শাকিব-নিপুণের প্যানেল থেকে দেখা মিলতে পারে ফেরদৌস, মৌসুমী, পূর্ণিমাসহ নানা প্রজন্মের আরও কয়েকজন তারকার। জানা গেছে, সিনেমার অভিজ্ঞ ও নামি দামি শিল্পীদের নিয়ে একটি চমক জাগানিয়া তারকাবহুল প্যানেলের দিকে মন দিচ্ছেন শাকিব-নিপুণ। সভাপতি প্রার্থী শাকিব এরই মধ্যে যোগাযোগ শুরু করেছেন শিল্পীদের সঙ্গে। কয়েক দফা মিটিংও হয়েছে বলে জানা গেছ।

তবে এখনই এসব নিয়ে কথা বলতে নারাজ তিনি। কথা বলতে চান না শাকিব-নিপুণ প্যানেলের তালিকায় স্থান পাওয়া সম্ভাব্য শিল্পীরাও। সবাই অপেক্ষা করছেন সবকিছু চূড়ান্ত হওয়ার জন্য। আপাতত শাকিব-নিপুণ ও ডিপজল-জায়েদ প্যানেলের গুঞ্জনে সরগরম চলচ্চিত্রের আঙিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31