IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে বেড়েছে সংক্রমণ, আরও ৯ হাজার মৃত্যু

বিশ্বে বেড়েছে সংক্রমণ, আরও ৯ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৬৭ হাজার ২২ জনের দেহে। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭ হাজার।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ নিয়ে করোনায় মৃত্যু বেড়ে ৪৬ লাখ ৮৩ হাজার ৯৭৭ জনে এবং শনাক্ত ২২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৩৭০ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১ লাখ ৪৮ হাজার ৯৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫৯ জনের। ফলে এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগী বেড়ে ৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে একদিনে ৮৯৭ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ২১৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ৪২ হাজার ১৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৯১২ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৯৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫৯৪ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ১৪ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৮৩৫ জনের।

ব্রাজিলে গত একদিনে করোনায় ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪০৭ জন। সেখানে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৯ হাজার ১৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৭৭ জনের।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৮ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৪৯ জন। দেশটিতে শনাক্ত ৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫২২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ২৭৮ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৯ লাখ ৩৪ হাজার ৭৩২ জন, যুক্তরাজ্যে ৭৩ লাখ ৩৯ হাজার ৯ জন, ইতালিতে ৪৬ লাখ ২৩ হাজার ১৫৫ জন, তুরস্কে ৬৭ লাখ ৬৭ হাজার ৮ জন, স্পেনে ৪৯ লাখ ২৬ হাজার ৩২৪ জন এবং জার্মানিতে ৪১ লাখ ২৯ হাজার ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৮৯৪ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৪ হাজার ৮০৫ জন, ইতালিতে এক লাখ ৩০ হাজার ১৬৭ জন, তুরস্কে ৬০ হাজার ৯০৩ জন, স্পেনে ৮৫ হাজার ৭৩৯ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৪৫৪ জন মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31