IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> একজনকে বাঁচাতে গিয়ে ৪ জনের প্রাণ গেল

একজনকে বাঁচাতে গিয়ে ৪ জনের প্রাণ গেল

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বৈদ্যুতিক সট সার্কিটে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীলমুদ গ্রামের ছকিদার বাড়ির পাশের ক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- একই বাড়ির মো. আব্দুর রহিম, মো. সুমন, মো. ইউছুফ ও জুয়েল।

স্থানীয়রা জানান, স্টিলের খুঁটি থেকে বিদ্যুতায়িত হওয়া একজনের চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ বলেন, সন্ধ্যায় বাড়ির পাশে নিজের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম (৩৪)। ক্ষেতে পানি ছিল। সবজি তোলার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি চিৎকার করেন।

এসময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে পানিতে থাকা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে তারাও মারা যান।

পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা সংযোগ বন্ধ করে দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31