IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> জাতীয় >> সোনার বারসহ আটক ব্যক্তির ১৪ বছর দণ্ড

সোনার বারসহ আটক ব্যক্তির ১৪ বছর দণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ৮ বছর আগে যশোরে সোনার ১২টি বারসহ আটক মোক্তার আলী নামে এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পাবলিক প্রসিউকিটর এম ইদ্রিস আলী।

রোববার (১৯ সেপ্টেম্বর) সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ১২ সেপ্টেম্বর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতে পাচারের উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী জিএম এন্টারপ্রাইজের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-১৩১৭) সোনা নিয়ে যাওয়া হচ্ছে। এরপর যশোর-মাগুরা সড়কের কিসমত নওয়াপাড়ায় রজনীগন্ধা পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে মোক্তার আলী নামে এক যাত্রীর জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ১২টি সোনার বার উদ্ধার করা হয়। একইসাথে ওই যাত্রীকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) (এ) ধারায় কোতয়ালি থানায় মামলা করেন বিজিবি সুবেদার বাদশা মিয়া। এ মামলার তদন্ত শেষে মো. মোক্তার আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম।

মোক্তার আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31