IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বেজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে

বিশ্বেজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৫ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৩০০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১১৫ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৪ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ লাখ ৬৯ হাজার ৩২৭ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ২৩ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে সবার ওপরে রয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ৬৯ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন ৬২৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮ হাজার ৮৮ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৯৪ হাজারের বেশি রোগী।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে ২ লাখ ৪ হাজার ৬৭৯ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৪৩ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬৬ লাখ ১৮ হাজার ১১৭ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১৮ জন মারা গেছেন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৭০২ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৩ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

এদিকে করোনায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৮১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৯০৫ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31