IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগান নারী ফুটবলারদের আশ্রয় দিলো পর্তুগাল

আফগান নারী ফুটবলারদের আশ্রয় দিলো পর্তুগাল


ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সে দেশের যুব নারী দলের ফুটবলারদের কয়েকজন সপরিবারে পর্তুগালে আশ্রয় নিয়েছেন। তাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করারও স্বপ্ন দেখছেন।

আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর তারা জানিয়ে দেয়, মেয়েদের হয়ত খেলাধুলা করার অনুমতি দেওয়া হবে না। কারণ, তারা মনে করে এটি ‘প্রয়োজনীয় নয়’।

তালেবান মনে করে, খেলতে নেমে মেয়েদের মুখ ও শরীর ঢাকা থাকবে না। তাই সে দেশের যুব নারী দলের ফুটবলারদের কয়েকজন পরিবারসহ ১৯ সেপ্টেম্বর পর্তুগালে পৌঁছেছেন। সব মিলিয়ে ৮০ জন পর্তুগাল গেছেন। তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। পর্তুগাল তাদের আশ্রয় দিয়েছে।

আফগানিস্তানের নারী ফুটবল দলের অধিনায়ক ফারখুন্দা মুহতাজ ওই ফুটবলারদের পর্তুগালে নেয়ার ব্যবস্থা করেন। মুহতাজ নিজে থাকেন কানাডায়। সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সহকারি কোচ। বুধবার রাতে তিনি ফুটবলারদের সঙ্গে দেখা করতে পর্তুগালের লিসবন গিয়েছিলেন।

তরুণী ফুটবলাররা মুহতাজকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। মুহতাজ বলেন, ‘তারা তাদের ভালোবাসার খেলাটি খেলতে পারবেন, এ বিষয়টি নিশ্চিত করতে আমরা এ পদক্ষেপ (নারী ফুটবলারদের সরিয়ে নেওয়া) নিয়েছিলাম।’

পর্তুগালে পৌঁছানো ফুটবলারদের একজন ১৫ বছর বয়সি সারাহ। দেশ ছাড়তে কষ্ট হলেও পর্তুগালে গিয়ে তিনি নিজেকে নিরাপদ ভাবছেন। সম্ভব হলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে চান তিনি। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এখন আমি মুক্ত। আমার স্বপ্ন রোনালদোর মতো একজন ভালো খেলোয়াড় হওয়া। পাশাপাশি পর্তুগালে একজন বড় ব্যবসায়ী হতে চাই।’

সারাহ-এর আশা, একদিন আবার তিনি মাতৃভূমিতে ফিরে যাবেন। তবে অবশ্যই সেখানে মুক্ত ও স্বাধীনভাবে বসবাস করার অধিকার পাওয়া গেলে তবেই যাবেন। তার মা অবশ্য আফগানিস্তানে ফেরার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। কারণ, আফগানিস্তানে আগেও তালেবানের শাসন দেখেছেন তিনি। সূত্র: ডয়চে ভেলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31