IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আইসিইউতে চেক প্রেসিডেন্ট

আইসিইউতে চেক প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদের আকস্মিক বিজয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে চেক প্রজাতন্ত্রে। ভোটে সমর্থিত জোটের ভরাডুবির খবরে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট মিলোস জেমান। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হুইলচেয়ারে চলাচলকারী প্রেসিডেন্ট মিলোস জেমানকে রাজধানী প্রাগের কেন্দ্রীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সি প্রেসিডেন্ট অতিমাত্রায় ধূমপান ও মদ্যপান করেন। তিনি ডায়াবেটিসেও ভুগছেন।

হাসপাতালের পরিচালক জেমান গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট মিলোস জেমানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাকে ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রেসিডেন্টের অনুরোধে এর চেয়ে বেশি তথ্য না জানানোর কথাও উল্লেখ করেছেন হাসপাতাল পরিচালক।

শনিবার ভোটের ফলের পর নতুন সরকার গঠন নিয়ে তার আলোচনা এগিয়ে নেওয়ার কথা ছিল।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও পানিশূন্যতায় ভুগছেন। গত মাসে তিনি ৮ দিন হাসপাতালে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল সকালে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের সঙ্গে বৈঠকের পরপরই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে হাসপাতালে প্রবেশের সময় কর্মীরা প্রেসিডেন্টের মাথা তুলে ধরে রেখেছেন।

বিরোধীদের কাছে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বাবিস ও তার দল এএনও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। বিরোধী জোট ‘স্পোলু’ পেয়েছে ২৭ দশমিক ৮ শতাংশ ভোট এবং ক্ষমতাসীন এএনও পেয়েছে ২৭ দশমিক ১ শতাংশ ভোট।

বিরোধী জোট সরকার গঠনের কথা ভাবলেও প্রেসিডেন্ট বলেছেন তিনি কোনো জোটকে নয়, বরং একক দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। যদি তাই হয়, তাহলে প্রেসিডেন্ট তার সহযোগী প্রধানমন্ত্রীকেই আবার সরকার গঠনের আহ্বান জানাবেন। কেননা, একক দল হিসেবে এএনও বেশি ভোট পেয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31