IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের খোলা চিঠি মালালার

ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের খোলা চিঠি মালালার

ধূমকেতু নিউজ ডেস্ক : মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরানোর দাবি জানিয়ে আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন নোবেল শান্তি পদকজয়ী পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। খবর দ্য ডনের।

তালেবান কাবুল দখলে নিয়েছে এক মাসেরও বেশি সময় আগে। ১৫ আগস্ট ওই দখলদারিত্বের পর থেকেই আফগানিস্তানের ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। যদিও সম্প্রতি ছাত্ররা স্কুলে ফেরার আদেশ পেয়েছে।

তালেবান নেতারা দাবি করেছেন, ইসলামিক আইনের বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার পরই ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরানো হবে।

আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধে উদ্বেগ প্রকাশ করে মালালাসহ নারী অধিকারকর্মীরা ছাত্রীদের স্কুলে ফেরানোর দাবি করেছেন। রোববার এক খোলা চিঠিতে এ দাবি জানান তারা।

মালালা ওই চিঠিতে মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে বলেছেন, নারীদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে ধর্ম কোনো মানদণ্ড হতে পারে না, এটি তালেবানকে নিশ্চিত করতে চাপ দিতে হবে।

খোলা চিঠিতে আরও বলা হয়েছে— বর্তমান পৃথিবীতে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারীদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত ২০১২ সালে স্কুলবাসে করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে তেহরিক-ই তালেবানের গুলিতে মাথায় জখম হয়েছিলেন মালালা। পরে তাকে নোবেল শান্তি পদকে ভূষিত করা হয়। মালালার বয়স এখন ২৪ বছর। তিনি নারী শিক্ষার পক্ষে আন্দোলন করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31