IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পৃথিবীতে দাঁড়প্রান্তে সৌরঝড়

পৃথিবীতে দাঁড়প্রান্তে সৌরঝড়

ধূমকেতু নিউজ ডেস্ক : সূর্য থেকে নির্গত একটি জিওম্যাগনেটিক বা ভূচৌম্বকীয় ঝড় শনিবার (৩০ অক্টোবর) রাতে এসে পৌঁছেছে পৃথিবীতে। এর প্রভাবে পৃথিবীর কিছু অঞ্চল থেকে আকাশে চমৎকার সবুজ আভা দেখা যায়, যা অরোরা বা মেরুপ্রভা হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ‘এক্স১’ শ্রেণির সৌরশিখা নির্গত হয়েছে বলে ধরা পড়ে নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরিতে। স্পেস ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সেইসাথে সৌরকণাও নির্গত হয়, যা গত রাতে পৃথিবীতে এসে পৌঁছায়। সবচেয়ে তীব্র সৌরশিখার ক্ষেত্রে ‘এক্স’ শ্রেণির উল্লেখ করে থাকে নাসা। সাথে থাকা নম্বরটি বোঝায় তীব্রতা, যেমন এক্স১-এর চেয়ে এক্স২ দ্বিগুণ শক্তির। সৌরশিখায় সূর্য থেকে শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণ হয়।

বিজ্ঞানীরা এবারের সৌরঝড়কে ‘জি৩’ পর্যায়ের জিওম্যাগনেটিক বা ভূচৌম্বকীয় ঝড় হিসেবে উল্লেখ করেন, যা পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে আঘাত করে। এ ধরনের ঝড় জিপিএস সংকেত, স্যাটেলাইটনির্ভর যোগাযোগ এবং বিদ্যুতের গ্রিডে প্রভাব ফেলে। সেইসাথে মেরু অঞ্চলে অরোরা দৃশ্যমান হয়। উত্তর গোলার্ধে বেশি হয় বলে এমন আলোকে নর্দার্ন লাইটসও বলা হয়। দক্ষিণ মেরুতে হলে সেটাকে বলা হয় সাউদার্ন লাইটস।

যোগাযোগের অবকাঠামোতে প্রভাব ফেললেও এ ধরনের ঝড়ে মানুষের ক্ষতি হয় না। যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি) এক বিবৃতিতে জানায়, আমাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর জি৩ শ্রেণির ঝড়ের প্রভাব সচরাচর নামমাত্র হয়ে থাকে। তবে সবকিছু মিলে গেলে এ ধরনের ঝড়ে মেরু অঞ্চল থেকে অনেক দূর পর্যন্ত অরোরা দেখা যায়।

অরোরা তৈরির শর্ত হলো সূর্য থেকে তড়িতাহিত সৌরকণা এসে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে আঘাত করতে হবে। আর পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রভাবে সৌরকণাগুলো পৌঁছে যায় দুই মেরুতে। এ কারণেই মেরু অঞ্চল থেকে অরোরা ভালো দেখা যায়। নর্দার্ন লাইটসকে অরোরা বোরেলিসও বলা হয়। অন্যদিকে সাউদার্ন লাইটস অরোরা অস্ট্রালিস হিসেবে পরিচিত।

বড় সোলার ফ্লেয়ার বা সৌরশিখার ক্ষেত্রে সূর্য থেকে শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণ হয়, যার নাম ‘করোনাল মাস ইজেকশন’। এতে পৃথিবীর দিকে একসঙ্গে তীব্র গতিতে সাধারণের চেয়ে অনেক বেশি পরিমাণে তড়িতাহিত সৌরকণা ধেয়ে আসে। গত বৃহস্পতিবারে এমনটাই হয়েছে। পৃথিবীর দিকে সৌরকণাগুলো ঘণ্টায় ৩৫ লাখ কিলোমিটার বেগে ছুটে আসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31