IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১৫ হাজারের বেশি অভিবাসী আটক করেছে সৌদি সরকার

১৫ হাজারের বেশি অভিবাসী আটক করেছে সৌদি সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : অবৈধভাবে অবস্থান করার অভিযোগে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি আরব সরকার

সৌদি গেজেট রোববার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, সাত হাজার ২৯২ জন আছেন আবাসন নীতিমালা লঙ্ঘনকারী। ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

এছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। এছাড়াও সীমানা অতিক্রমের দায়ে আটক করা হয় আরও ২৭৮ জনকে।

এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না তা এখনও জানা যায়নি।

বর্তমানে সৌদি আরবে আবাসন নীতিমালা ভঙ্গের জন্য নজরদারিতে আছেন মোট ৮৮ হাজার ২৯ জন। যাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৬৭৮ ও নারী ৯ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে যার যার কূটনৈতিক মিশনে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র যোগাড় করতে বলা হয়েছে। ১০ হাজার ১৭ জনকে পাঠিয়ে দেয়া হয়েছে যার যার দেশে।

অবৈধ প্রবেশ বা আবাসন নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা করবে তাদের ব্যাপারেও কঠোর হয়েছে সৌদি সরকার। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31